×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

২০২৬ সেপ্টেম্বর ১৮ ২১:২৯:০৬

সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলের গুলশান কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করছেন।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এ সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় বৈঠকে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টিও বৈঠকে উঠতে পারে। এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনও বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত