ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
কিশোরগঞ্জকে ঢাকা বিভাগে নেওয়ায় ক্ষুব্ধ ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ বিভাগ থেকে কিশোরগঞ্জ জেলাকে আলাদা করে ঢাকা বিভাগের সঙ্গে যুক্ত করায় ক্ষোভ জানিয়েছেন বিএনপির এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান। এ সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিশাপও দিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ বা টাঙ্গাইলকে বের করে দিয়েছে, আমি এই মহামানবদেরকে দেখব একসময়।’
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ফজলুর রহমান বলেন, ‘আমি কিশোরগঞ্জের মানুষ। আর এটা কিশোরগঞ্জ ছাত্র ফোরাম, এখানে আপনারা এসেছেন। আমি আবার বেশি বিশ্বাস করি আমি ময়মনসিঙ্গ্যা। ময়মনসিঙ্গ্যার নিচে আর আমি বিশ্বাস করি না। কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগ থেকে যে কোনো কারণে যারা আলাদা করেছে, তাদের প্রতি আমি অভিশাপ দিই। আমি পার্লামেন্টেও ওই ব্যাপারে বক্তব্য রেখেছি, আমি সারাজীবনের ময়মনসিঙ্গ্যা।’
নিজের পরিচয় ও ময়মনসিংহের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি ব্রহ্মপুত্রের পাড়ে বড় হয়েছি। ব্রহ্মপুত্র পৃথিবীর শ্রেষ্ঠ নদীর একটা। আমাজন, মিসিসিপি, ব্রহ্মপুত্র... এবং এটা ‘মেয়ে’ নদী না, এটা ‘পুত্র’ নদী। আমি সেই ব্রহ্মপুত্র পাড় ছেড়ে চলে যাব, কেন? আমি কাকে ছেড়ে চলে যেতে চাচ্ছি? ফকির মজনু শাহ্, যিনি জামালপুর শেরপুর জন্মগ্রহণ করে তাকে ছেড়ে আমি চলে যাব? কেন? এখানে ময়মনসিংহ গীতিকাকে ছেড়ে আমি চলে যাব? আমি এখানে রশীদ উদ্দীন, জালাল খাঁ, উকিল মুন্সীকে ছেড়ে চলে যাব?’
ফজলুর রহমান আরও বলেন, ‘আমি ধনবাড়ীর নওয়াব নবাব আলী চৌধুরী থেকে ধরে সাদত কলেজের প্রতিষ্ঠাতা... এই সব ছেড়ে আমি চলে যাব? আমি কিশোরগঞ্জের, ঢাকায় গিয়ে কি বলতে পারব-‘আমি ঢাকাইয়া?’ তারা বলবে, ‘তুই ব্যাটা তো ওইদিন আসছস, তুই তো হইলি রিফিউজি, রোহিঙ্গা, তুই ঢাকাইয়া কি কইরা?’
নিজের বক্তব্যের শুরুতেই তিনি ময়মনসিংহের সঙ্গে নিজের পরিচয়ের কথা তুলে ধরেছেন জানিয়ে ফজলুর রহমান বলেন, ‘কাজেই আমি বক্তব্যের প্রথমেই আমি বলছি, আমি ময়মনসিঙ্গ্যা। এটা আমার হৃদয়ে অনেক ক্ষত আছে, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ বা টাঙ্গাইলকে বের করে... আমি এই মহামানবদেরকে দেখব একসময়।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)