×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় রংপুর জামায়াত দখল করেছে: রাশেদ খাঁন

২০২৬ সেপ্টেম্বর ১৮ ১৯:০০:১৪

অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় রংপুর জামায়াত দখল করেছে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় রংপুর জামায়াত দখল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও শহিদ হওয়ার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগে প্রশাসনিক সেটআপ এমনভাবে জামাতিকরণ করা হয়েছে, যাতে নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়া হলেও জামায়াতের প্রার্থীকে পাস দেখানো হবে।

তিনি আরও বলেন, জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এরপর বুকে পাথর চাপা দিয়ে জামায়াতের আমির সেই নির্বাচন মেনে নিয়েছেন।

রংপুরে বিএনপির সাংগঠনিক অবস্থান খুবই ভালো বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, জাতীয় নির্বাচনে বিএনপির সাংগঠনিক অবস্থা, প্রার্থী ও দলের জনপ্রিয়তা বিবেচনায় রংপুরের ছয়টি আসনে দলটি পরাজিত হবে-এটা অবিশ্বাস্য নয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত