ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স ক্লায়েন্ট কভারেজ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স ক্লায়েন্ট কভারেজ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম স্নাতক/সম্মান ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: ২ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়স: ২৬ থেকে ৩৫ বছর।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির দায়িত্বের মধ্যে থাকবে স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সিটি ব্যাংকের সম্পর্ক পরিচালনায় এফআইসিসি টিমকে সহায়তা করা। একই সঙ্গে ট্রেড ফাইন্যান্স-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং ব্যাংক ও সিটি ব্যাংকের হংকংভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করতে হবে।
প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় এফআইসিসি টিমকে সহায়তা করা, বিশেষ করে ট্রেড ফাইন্যান্স ব্যাংকিং কার্যক্রমে। এলসি ইস্যুকারী ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাহীদের সঙ্গে পেশাদার সম্পর্ক গড়ে তুলতে হবে।
সিটি হংকং লিমিটেডের (সিটি এইচকে) মাধ্যমে এলসি রাউটিং, বিল গ্রহণ, মেয়াদপূর্তিতে বিল নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট ট্রেড ডকুমেন্ট সংগ্রহ ও সরবরাহের ক্ষেত্রে ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় ও ফলোআপ করতে হবে। সুইফট গ্রহণসহ অন্যান্য লেনদেন-সংক্রান্ত বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সমন্বয় করতে হবে।
বকেয়া বিল নিয়মিত পর্যালোচনা করা এবং মেয়াদোত্তীর্ণ বিল নির্ধারিত সময়ে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সমন্বয় করাও এ পদের দায়িত্বের অংশ। এ ছাড়া এফআইসিসি টিম ও সিটি এইচকে-তে নিয়মিত প্রতিবেদন তৈরি করে জমা দিতে হবে।
নির্ধারিত লেনদেন ও ক্লায়েন্ট-সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভ্যন্তরীণ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে। পাশাপাশি ক্লায়েন্ট, লেনদেন ও ব্যাংক-সংক্রান্ত তথ্যের কঠোর গোপনীয়তা বজায় রাখা এবং এফআইসিসি ব্যবস্থাপনার দেওয়া অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৬।
প্রকাশের তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।বিস্তারিত জানুন এখানে
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)