ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তার দায়িত্বে থাকা ১০০ পুলিশ বরখাস্ত
ডুয়া ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ ২৯ বছর আইসিসির বড় কোন আসর হয়নি পাকিস্তানে। অবশেষে গত ১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হয়েছে। তবে এ আসরে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি রাখতে চায় না পাকিস্তান। তাই নিরাপত্তায় ১২ হাজার পুলিশকে দায়িত্ব দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দায়িত্ব পালনে অনীহা থাকায় সেখান থেকে ১০০ জন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) জানিয়েছে, বরখাস্ত হওয়া পুলিশের সদস্যরা পাঞ্জাব বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ছিলেন। মূলত দীর্ঘ কর্ম-ঘণ্টার চাপে অতিষ্ঠ হয়ে ১০০ জনেরও বেশি পাকিস্তানি পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ার বলেন, “লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও হোটেলের মধ্যে দলের যাতায়াতের সময় কড়া নিরাপত্তা থাকে। সেই কাজে যারা নিযুক্ত ছিলেন, তাদের অনেকে দায়িত্ব পালন করতে চাননি। কয়েক জন আবার কাজেই আসেননি। তাই তাদের বরখাস্ত করা হয়েছে। অন্য দায়িত্বে থাকা কয়েক জনকেও বরখাস্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।”
দীর্ঘ ২৯ বছর ধরে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করা হয়নি। তবে এবার সব দল খেলতে গেলেও নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। তারা তাদের সব ম্যাচ দুবাইতে খেলছে, কিন্তু অন্যান্য দলগুলো সবই পাকিস্তানে খেলছে।
আয়োজক দেশ হলেও ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তান। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরেছে তারা। তবে দল বাদ পড়লেও নিরাপত্তা নিয়ে কোন টালবাহানা করতে চায় না দেশটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ