ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুচ্ছ থেকে সরে যাচ্ছে হচ্ছে কুবি, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ
ডুয়া নিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একাডেমিক কাউন্সিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য সূত্রে বিষয়টি জানা গেছে।
আগামী বছরের এপ্রিলের ১৭, ১৮ ও ২৫ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে।
এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, আমরা যখন দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন গুচ্ছ থেকে বের হয়ে আসার জন্য স্মারকলিপি দিয়েছে, অনেকে প্রতিবাদ জানাচ্ছে। এরপর আমরা আজকে জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করি। সভায় সর্বসম্মতিক্রমে আমরা গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেই।
রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, গুচ্ছ থেকে বের হয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিলের ১৭, ১৮ ও ২৫ তারিখে ভর্তি পরীক্ষা নেওয়ার সময় ধরা হয়েছে।
এর আগে গুচ্ছ থেকে বের হয়ে যেতে সাধারণ শিক্ষার্থী, ছাত্রশিবির ও সমন্বয়করা প্রশাসনকে লিখিত আবেদন করেন। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদল গুচ্ছ থেকে বের হওয়ার দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির