ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার উন্নয়নে বিএনপি সমন্বিত পদক্ষেপ নেবে: আমির খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভবিষ্যতে বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে শেয়ারবাজার উন্নয়নে বিএনপি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত 'বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা ও এগিয়ে যাওয়ার উপায়' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "এ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার শেয়ারবাজারকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। শেয়ারবাজার কীভাবে অর্থনীতির মূল চালিকাশক্তি হতে পারে, তা কেউ উপলব্ধি করতে পারেনি। গত ১৫ বছরের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যে শেয়ারবাজারকে ব্যবহার করা হয়েছে।"
বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, যদি শেয়ারবাজার স্বচ্ছভাবে পরিচালিত হয়, তাহলে সাধারণ মানুষ এখানে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ হবে। এটি তাদের পরিবারের ভবিষ্যত সঞ্চয়ের জন্য এক সম্ভাবনাময় মাধ্যম হবে।
তিনি আরো বলেন, "শেয়ারবাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য নিয়ন্ত্রণমুক্তকরণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। যারা শেয়ারবাজারে অনৈতিক কর্মকাণ্ড করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। শুধু আইনগত ব্যবস্থা নয়, ডিবিএকেও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।"
আমির খসরু উল্লেখ করেন, বিএসইসির স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকা উচিত, এবং তারা রাজনৈতিকভাবে পরিচালিত হওয়ার পরিবর্তে একটি কমিশন হিসেবে কাজ করা উচিত।
তিনি অভিমত দেন, অনিয়ম ও কারসাজির জন্য যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সেই একই লোকেরা আবারও শেয়ারবাজারে অনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ পাবে।
সেমিনারে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)