×

ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

তরুণদের তিন-চারটি ভাষা শেখাতে চায় সরকার: প্রেস সচিব

২০২৬ সেপ্টেম্বর ০৬ ২০:৩২:৫৩

তরুণদের তিন-চারটি ভাষা শেখাতে চায় সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অবস্থান করেও তরুণরা যাতে বিশ্বের যেকোনো প্রান্তের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পান, সে জন্য একাধিক ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ। তিনি জানিয়েছেন, সরকার চায় তরুণরা তিন থেকে চারটি ভাষা শিখুক।

রোববার রাজধানীর পুরানা পল্টনের ইআরএফ মিলনায়তনে আয়োজিত ‘ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্বের যেকোনো প্রান্তের তথ্য মুহূর্তেই আদান-প্রদান করা সম্ভব হচ্ছে। একসময় অকল্পনীয় ‘বিশ্বজোড়া পাঠশালা’ ধারণা এখন বাস্তবে পরিণত হয়েছে। তাই তরুণদের পূর্ণাঙ্গভাবে এতে অংশগ্রহণের জন্য একাধিক ভাষা শেখাকে অগ্রাধিকার দিতে হবে।

এ ধরনের উদ্যোগ এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গ্যাস সংকটের প্রসঙ্গ টেনে আবু আব্দুল্লাহ এম ছালেহ বলেন, ‘আমরা গ্যাস সংকটের স্থায়ী সমাধান করতে চাই। গ্যাসের জন্য সম্পূর্ণ আমদানিনির্ভর না হয়ে, নিজস্ব উৎস থেকেও গ্যাস সংগ্রহ করতে চাই, যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয়।’

তিনি বলেন, ‘আজকে গ্যাস, বিদ্যুৎ কিংবা তেলের যে সংকট, এই তিনটাই তো ভাই-বোনের মতো। একটা অপরের সঙ্গে সম্পর্কিত। আমাদের বিদ্যুৎ চাইতে গেলে আবার গ্যাস লাগবে। গ্যাস যেখান থেকে কেনা হতো সেখানে তারা এখন বিক্রি করতে পারছে না। যুদ্ধের কারণে তারাও এখন সমস্যায় আছে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বলছেন, ‘আমরা সরকার পরিচালনার দায়িত্বে এসেছি, আমরা কোনো অজুহাত দেখাতে চাই না। আমরা দুইটা জিনিস করতে চাই—গ্যাসের সম্পূর্ণ আমদানিনির্ভর না হয়ে নিজস্ব উৎস থেকেও গ্যাস সংগ্রহ করতে চাই। যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয়। একই সঙ্গে এটার একটা স্থায়ী সমাধানও করতে চাই।’

তিনি আরও বলেন, ‘২০২২ সালের আগস্ট মাসে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের সময় এই বাংলাদেশেও কিন্তু অফিসের সময়ের পরিবর্তন করা হয়েছিল। সপ্তাহের কয়েক দিন স্কুলও বন্ধ রাখা হয়েছিল। একটা সরকার ২০০৯ সাল থেকে একটানা এতদিন ক্ষমতায় থাকার পরেও যখন যুদ্ধ লাগল, তখন জ্বালানি সংকটের কারণে তাকে যদি অফিসের সময় পরিবর্তন করতে হয়েছে। আর এই সরকার আসছে মাত্র ছয় মাস। বিগত সময়ের সকল দায় ছয় মাসের সরকারকে আপনি দিতে পারেন না। কোনো একটা জিনিসে স্থায়ী সমাধানের জন্য দায়িত্বশীল আচরণ করতে হবে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত