ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ডেপুটি স্পিকারের সহায়তায় নতুন জীবনের পথে হুমাইরা
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজুড়া ইউনিয়নের রামনগর গ্রামের দুই বছর ছয় মাস বয়সী হুমাইরা তাবাচ্ছুমের হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শিশুটির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (২৬ আগস্ট) যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
ডেপুটি স্পিকার জানান, গত ১৭ আগস্ট একটি টিমের মাধ্যমে হুমাইরাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর শিশুটিকে আইসিইউ ও সিসিইউতে রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
হুমাইরা রামনগর গ্রামের সাগর হোসেন ও মনি আক্তার দম্পতির মেয়ে। জন্মের পর থেকেই হৃদযন্ত্রে দুটি ছিদ্র নিয়ে বেড়ে উঠছিল শিশুটি। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। পরে তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
চিকিৎসকদের ভাষ্যমতে, হুমাইরার অস্ত্রোপচারটি কিছুটা জটিল ছিল। বর্তমানে সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। শিশুটির দ্রুত ও পুরোপুরি সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
চিকিৎসা সহায়তার বিষয়ে কায়সার কামাল জানান, মানবতার কল্যাণে তাঁর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই