ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে: পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক যুদ্ধ শেষ হয়েছে, এখন জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো রাজনৈতিক যুদ্ধে জড়াতে না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশে শান্তি, সম্প্রীতি ও নাগরিক অধিকার নিশ্চিত করে সবাই যেন ইজ্জত-সম্মানের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারেন, সেটিই হোক সবার অঙ্গীকার।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভসূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকারি দলের যেমন নৈতিক দায়িত্ব ও প্রতিশ্রুতি রয়েছে, তেমনি বিরোধী দলেরও নৈতিক দায়িত্ব ও প্রতিশ্রুতি আছে। দায়িত্ব নিয়ে শপথ গ্রহণের দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল কতটা দায়িত্বশীল আচরণ করেছে, তা-ও বিবেচনা করা প্রয়োজন। তাহলে আজ কেন লংমার্চ কিংবা রোডমার্চের মতো কর্মসূচি দিতে হবে?
লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশানঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা ও সভাপতি বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ