ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কিডনি জটিলতায় ঢাবি শিক্ষার্থী হাবিবুর রহমান শুভর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান শুভ মারা গেছেন। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় কিডনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ শিক্ষার্থী।
বিভাগের কোর্স কো-অরডিনেটর ড. মো. আতাউর রহমান মিয়াজি বলেন, ‘ছেলেটার অসুস্থতার সময় আমি তাকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছিলাম। ওর মৃত্যুর তথ্যটি তাদের ব্যাচের ক্লাস প্রতিনিধি বর্ণার কাছে জানতে পেরেছি।’
এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকে স্মরণ করে আবেগঘন নানা পোস্ট দেন তাঁর সহপাঠী ও বন্ধুরা।
সহপাঠী ইমরান শুভ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমাদের সহপাঠী এবং ক্লাসের অন্যতম শান্তশিষ্ট ছেলে হাবিবুর রহমান শুভ (SLE) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন আইসিইউতে থাকার পর আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক।’
শুভর মৃত্যুতে তাঁর সহপাঠী, বন্ধু এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। প্রিয় সহপাঠীকে হারিয়ে শোকাহত তাঁর সহপাঠীরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর