ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ঢাকার প্রধান সড়কে বসবে ডেকোরেটিভ পোল: ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ডিএনসিসির বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা ও সৌন্দর্যবর্ধনের জন্য ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে। সবার সহযোগিতায় ঢাকা শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর খামারবাড়ির গোল চত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা নগরীকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে। তবে এ কাজে নগরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
ডিএনসিসি প্রশাসক বলেন, তাঁদের নির্বাচনী অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি