ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
স্টার্কের তোপের পর শরিফুলের জবাব, অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ধস
স্পোর্টস ডেস্ক: মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শরিফুল ইসলামের জোড়া আঘাতে ৪১ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। চা বিরতির আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। স্টিভ স্মিথ ৬ ও ক্যামেরন গ্রিন ১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এখনো ১৪ রানে এগিয়ে রয়েছে।
অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে ম্যাট রেনশকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। স্লিপে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ৮ রানেই ফেরেন একাদশে জেক ওয়েদারাল্ডের জায়গায় সুযোগ পাওয়া এই অজি ওপেনার। ২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপর অষ্টম ওভারে আক্রমণে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলেই ট্র্যাভিস হেডকে বোল্ড করেন তিনি। ইনসাইড এজ হয়ে স্টাম্প ভাঙে, ২২ রানেই থামতে হয় অজি ওপেনারকে।
মাত্র চার বল পরই আবারও আঘাত হানেন শরিফুল। এবার তার শিকার মার্নাস লাবুশেন। ৯ বলে মাত্র ৪ রান করে বোল্ড হন এই ব্যাটার। ফলে ৪১ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ৬৪ রানেই অলআউট হয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। এরপর বল হাতেও দুর্দান্ত শুরু করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ