ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: তরুণদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত ‘৩য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ঢাবির ড. আব্দুল্লাহ ফারুক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আলবার্টো জিওভেনেত্তি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মো. শরিফুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আলবার্টো জিওভেনেত্তি মানবাধিকার সুরক্ষায় তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানবাধিকার কোনো জটিল বা অমূর্ত বিষয় নয়; এটি প্রতিটি মানুষের দৈনন্দিন জীবন, সমতা, শিক্ষার অধিকার এবং নির্ভয়ে মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সরাসরি যুক্ত।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখতে আইনজীবী, বিচারক বা কূটনীতিক হওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। সহপাঠীর মর্যাদাকে সম্মান করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং সংবিধান ও মানবাধিকারের মূলনীতিগুলো চর্চার মাধ্যমেই তরুণরা এখন থেকে এ কাজে ভূমিকা রাখতে পারে।
অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ সংবিধান ও নিজেদের অধিকার সম্পর্কে জানার গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্রের কাছ থেকে সেবা ও অধিকার নিশ্চিত করতে নাগরিকদের নিজেদের ‘ডিমান্ড সাইড’ বা দাবির জায়গা শক্তিশালী করতে হবে। নাগরিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হলে রাষ্ট্র বা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা কঠিন।
অধ্যাপক মো. শরিফুল ইসলাম তরুণদের মানবাধিকারের প্রকৃত ‘গার্ডিয়ান’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মানবাধিকার কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা বাণিজ্যের বিষয় নয়; এটি প্রতিটি মানুষের অধিকার। তরুণদের সংবিধানে প্রদত্ত অধিকার সম্পর্কে জানতে হবে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করতে সোচ্চার হতে হবে।
আলোচনা পর্ব শেষে অলিম্পিয়াডের চূড়ান্ত বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর