ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটিতে সার্ভেয়ার, তহশিলদার, কানুনগো/সহকারী সেটেলমেন্ট অফিসার এবং কম্পিউটার অপারেটর পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
পদের নাম ও যোগ্যতা
১. সার্ভেয়ারপদসংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।
অভিজ্ঞতা: সদর আমিন অথবা বদর আমিন হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
২. তহশিলদারপদসংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস হতে হবে।
অভিজ্ঞতা: অবসরপ্রাপ্ত তহশিলদার অথবা অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
৩. কানুনগো/সহকারী সেটেলমেন্ট অফিসারপদসংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস হতে হবে।
অভিজ্ঞতা: অবসরপ্রাপ্ত কানুনগো/সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
৪. কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস হতে হবে।
অভিজ্ঞতা: এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও পাওয়ারপয়েন্টে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় টাইপিং দক্ষতা আবশ্যক।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন যেভাবে
সাদা কাগজে হাতে লিখিত আবেদনপত্রের সঙ্গে নিজের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান যোগাযোগের ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, বর্তমান পেশা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, সাম্প্রতিক সময়ে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা/সিটি করপোরেশনের কমিশনার কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদপত্র সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে পরিচালক (প্রশাসন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্লট নং-১৫, ব্লক-বি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯ ঠিকানায় পৌঁছাতে হবে।
অন্যান্য শর্ত
(ক) অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
(খ) কর্তৃপক্ষ ইচ্ছা করলে কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই যেকোনো অথবা সকল আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
(গ) খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে।
(ঘ) শুধুমাত্র প্রকৃত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বাছাই করে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬।
সূত্র: নর্থ সাউথ ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু