ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে শিক্ষার্থীদের জন্য এআই কর্মশালা আয়োজন
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনা, ক্যারিয়ার ও দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর সঠিক ব্যবহার ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়’। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে আয়োজন করা হচ্ছে ‘Demystifying AI’ শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক বিশেষ কর্মশালা।
আগামী রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের টিভি রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে রাখতে কর্মশালায় এআইয়ের মৌলিক ধারণা, সঠিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং, দৈনন্দিন কাজ সহজ করার প্রয়োজনীয় টুলস এবং ক্যারিয়ারে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক ধারণা দেওয়া হবে।
কর্মশালার প্রধান আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর জন্য সার্টিফিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, কর্মশালায় অংশগ্রহণকারীরা পরবর্তীতে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘অ্যাডভান্সড এআই ওয়ার্কশপ’-এ সরাসরি অংশ নেওয়ার বিশেষ সুযোগ পাবেন।
আয়োজকদের ভাষ্য, এআই এখন আর কোনো দূরবর্তী ভবিষ্যতের বিষয় নয়; এটি বর্তমান সময়ের অপরিহার্য অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেন প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে না পড়েন, বরং এআইকে নিজেদের একাডেমিক ও পেশাগত উন্নয়নের হাতিয়ার হিসেবে সঠিকভাবে ব্যবহার করতে শেখেন-সেই লক্ষ্যেই এ হলভিত্তিক সচেতনতামূলক আয়োজন।
কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত অনলাইন রেজিস্ট্রেশন ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের নির্ধারিত লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ করেছেন আয়োজকেরা।
অনলাইন রেজিস্ট্রেশন লিংক: [https://surl.lt/bqlysk] (https://surl.lt/bqlysk)
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর