ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে নবগঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’তে (ডিসিইউ) একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে অনুষ্ঠিত অনলাইন ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৮৬ শতাংশেরও বেশি শিক্ষার্থী মাইগ্রেশনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সারসংক্ষেপ প্রতিবেদন (Summary Report) প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে ২০ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ কার্যক্রম চলে।
ভোটের পরিসংখ্যান: প্রতিবেদনে দেখা যায়, মোট ৫৪,৩৯৬ জন যোগ্য ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ১৯,৬৮২ জন। অর্থাৎ মোট ভোটার উপস্থিতির হার ৩৬.১৮ শতাংশ। এর মধ্যে ১৭,০১২ জন শিক্ষার্থী (৮৬.৪%) একাডেমিক মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। বিপরীতে মাইগ্রেশনের বিপক্ষে বা ‘না’ ভোট দিয়েছেন ২,৫৩২ জন (১২.৯%)। এছাড়া ১৩৮ জন (০.৭%) শিক্ষার্থী ‘মন্তব্য নেই’ অপশনে ভোট দিয়েছেন।
কলেজভিত্তিক ফলাফল: সাতটি কলেজের মধ্যে সরকারি তিতুমীর কলেজ থেকে সর্বোচ্চ ৪,৮৭৭ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। ঢাকা কলেজ থেকে ৪,১৪৬ জন এবং ইডেন মহিলা কলেজ থেকে ২,২৬৩ জন শিক্ষার্থী তাদের মতামত জানিয়েছেন। শতকরা হিসেবে ঢাকা কলেজের ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ ৫১.৮ শতাংশ।
শিক্ষাবর্ষ বা সেশন অনুযায়ী ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন (৬,৮৫৬ জন)। এছাড়া ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে, বিপুল সংখ্যক শিক্ষার্থী (৯৪.৪%) মোবাইল ফোনের মাধ্যমে তাদের ভোট প্রদান করেছেন। কম্পিউটার ও ট্যাবলেটের মাধ্যমে ভোট দিয়েছেন যথাক্রমে ৫.৫ শতাংশ ও ০.১ শতাংশ শিক্ষার্থী।
প্রকাশিত এই প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. শাহিদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক বোরহান উদ্দিন এবং প্রোভাইস চ্যান্সেলরের স্বাক্ষর রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই মতামতের ভিত্তিতেই সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা, ফলাফল এবং সার্টিফিকেট সংক্রান্ত পরবর্তী একাডেমিক কার্যক্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, সেশন জট নিরসন এবং দ্রুত ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের প্রশাসনিক ও একাডেমিক সংকট কাটাতে এই মাইগ্রেশন প্রক্রিয়া শুরু করে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আজকের এই রায় শিক্ষার্থীদের একটি বড় অংশের সমর্থন হিসেবেই দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর