ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়কে, বিভিন্ন দাবিতে বিক্ষোভ
ডুয়ানিউজ প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন শুরু করেছেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন এবং বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেন। এতে মিরপুর ১২ পল্লবী মেট্রো স্টেশন-সংলগ্ন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা আন্দোলনের সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং আগামী ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেয়। ১৩ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে আলোচনার পর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ আন্দোলনের ঘোষণা আসে বলে জানা যায়।
মাকসুর (মেরিটাইম ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ) ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, আগস্ট মাসের পর সেমিস্টার ফি পরিমার্জনসহ অন্যান্য দাবির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীনতা প্রদর্শন করছে।
এতে বলা হয়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলার কারণে সাধারণ শিক্ষার্থীদের ঐকমত্যের ভিত্তিতে ভবিষ্যতে সব একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন সকালের দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে রাস্তার ওপর নেমে পড়েন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দেন। দুপুরের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসে। তবে শিক্ষার্থীরা জানান, তাদের সব দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
পূর্ববর্তী আন্দোলনের পর বিভিন্ন বৈঠক ও সিন্ডিকেট মিটিং থেকে পর্যাপ্ত সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা পুনরায় আন্দোলন করার ঘোষণা দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির