ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং এনইউবির ছাত্র শহীদ আসিফ হাসান স্মরণে এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)। বিশেষ অতিথি ছিলেন এনইউবি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
বক্তব্যে এ বি এম আশরাফ তরুণ প্রজন্মের প্রতি দেশপ্রেমের চর্চা করার আহ্বান জানান। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ন্যায়ের কথা, হকের কথা, ইনসাফের কথা প্রতিদিন একবার বলবেন বন্ধুর সাথে। কোনো কম্প্রোমাইজ করবেন না।
ভয়ের সংস্কৃতি ভেঙে ফেলার আহ্বান জানিয়ে হুইপ আরও বলেন, এখন আর কেউ কাউকে ভয় করে না। এই যে ভয় না করা, এটাই তো ডেমোক্রেসি।
অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, এনইউবি'র ছাত্ররা ২৪-এ যে ঐক্য ও ত্যাগ দেখিয়েছে, তা আমরা আজীবন স্মরণ করব। আসিফ হাসানের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে অর্থবহ উপায় হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে তরুণদের অধিকার, মর্যাদা ও স্বাধীন চিন্তার জন্য জীবন দিতে হবে না।
সভাপতির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ২৪-এর জুলাই-আগস্টের আন্দোলন ছিল নতুন প্রজন্মের সাহস, ন্যায়বোধ ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার আন্দোলন। বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে ততদিন আমরা আমাদের শহীদ ছাত্র আসিফ হাসানকে ভুলতে দেব না।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হন মো. আসিফ হাসান। এর মাধ্যমে তিনি এই আন্দোলনে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম শহীদ হওয়ার গৌরব অর্জন করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত