ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশনে ভোট শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন নিয়ে অনলাইন ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত। অর্থাৎ শিক্ষার্থীরা মোট ৬০ ঘণ্টা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ ভোটে অংশ নিতে পারবেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে ভোট দিতে হবে।
ভোট দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে পরীক্ষার জন্য নিবন্ধিত ফোন নম্বরে ওটিপি (OTP) পাঠানো হবে। একটি ফোন নম্বর থেকে একবারই ভোট দেওয়া যাবে। এ সময় শিক্ষার্থীদের নাম, কলেজ, বিভাগ, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। পরিচয় যাচাই ও তথ্যের যথার্থতা নিশ্চিত করতেই এসব তথ্য নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে মাইগ্রেশন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটের মাধ্যমে সংগৃহীত তথ্যও গোপন রাখা হবে।
মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী অনলাইন শিক্ষার্থী ব্যবস্থাপনা পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশসহ একাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন পুরোপুরি সেশনজটমুক্ত করার পাশাপাশি ফলাফলে অসংগতি এড়াতে দ্বৈত পরীক্ষক পদ্ধতি চালুর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে সাত কলেজের শিক্ষার্থীদের মাইগ্রেশন বিষয়ে মতামত নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত এবং প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরাপদ রাখতে সরাসরি বা অফলাইনের পরিবর্তে অনলাইনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এখন ৬০ ঘণ্টার ভোটে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর