ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা
আন্তর্জাতিক ডেস্ক: লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। সর্বশেষ বিন্ত জবেইল জেলার হাদাথা শহরে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণ ও সামরিক যান চলাচলের খবর পাওয়া গেছে।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হাদাথা শহরের পশ্চিম অংশে ইসরায়েলি সেনারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। একই সময়ে কয়েকটি ইসরায়েলি সামরিক যান শহরের বিভিন্ন এলাকায় চলাচল করেছে।
এর আগে চলতি বছরের ২ মার্চ লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ওই সময় দক্ষিণ লেবাননের কয়েকটি শহরও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে চলে যায়। সংঘাতের ফলে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায় বলে জানিয়েছিল লেবানন সরকার।
পরবর্তীতে ১৭ এপ্রিল লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হলেও যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলার ঘটনা অব্যাহত থাকে। সর্বশেষ ১৫ আগস্ট ভোরেও লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৪৬ জন নিহত হয়েছেন।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা অব্যাহত থাকায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন
- পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’