ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এশিয়া কাপের আগে বড় ধাক্কা খেল ভারত
স্পোর্টস ডেস্ক: মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগেই ধাক্কা খেল ভারত। এশিয়া কাপে এবার জেমিমা রদ্রিগেজকে পাচ্ছে না দলটি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শুধু এশিয়া কাপ নয়, আসন্ন এশিয়ান গেমসেও এই ব্যাটারের সার্ভিস থেকে বঞ্চিত হবে ভারত।
জেমিমার বদলি হিসেবে এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন প্রতিকা রাওয়াল। এবারই প্রথম টি-টোয়েন্টি দলে জায়গা হলো এই ব্যাটারের। তবে এশিয়ান গেমসের জন্য জেমিমার বিকল্প এখনো ঘোষণা করেনি ভারত।
ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলতে গিয়েই চোটে পড়েন জেমিমা। দেশে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর চোট গুরুতর বলে জানা যায়। ফলে তাঁকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এদিকে জেমিমার অনুপস্থিতির সঙ্গে আরও একটি ধাক্কা সামলাতে হচ্ছে ভারতকে। লিগামেন্টের চোটে শ্রেয়াঙ্কা পাতিলও এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় লেগ স্পিনার প্রেমা রাওয়াত স্কোয়াডে ডাক পেয়েছেন।
আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী এশিয়া কাপ। ৩০ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান মঞ্চে অভিযান শুরু করবে ভারত। এরপর ৩ সেপ্টেম্বর হংকং এবং ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে দলটি।
এশিয়া কাপে ভারতের স্কোয়াড
হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, ভারতি ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কামালিনি (উইকেটকিপার), দীপ্তি শর্মা, রাধা যাদব, প্রেমা রাওয়াত, অরুন্ধাতি রেড্ডি, ক্রান্তি গৌর, রেনুকা সিং, শ্রি চারানি, নান্দানি শর্মা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)