ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর বিএনপির মহাসচিবসহ দলের সব ধরনের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী জাতীয় কাউন্সিল পর্যন্ত মহাসচিবের শূন্য পদে আপাতত ভারপ্রাপ্ত মহাসচিব দিয়ে দল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী সচিবালয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক ও আলোচনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাঁকে এ দায়িত্ব দেন।
বৈঠক সূত্র জানায়, বিএনপির পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যেহেতু মহাসচিব পদত্যাগ করে চলে গেছেন এবং এই মুহূর্তে দলের কোনো কাউন্সিল হচ্ছে না, তাই একজন ভারপ্রাপ্ত মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর (সাবেক মহাসচিবের) পরে জ্যেষ্ঠতার ভিত্তিতে যিনি আছেন অথবা অন্য কোনো নেতা-অর্থাৎ একজন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাবেন।
দলীয় গঠনতন্ত্রের নিয়ম উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণত পার্টির চেয়ারম্যানই মহাসচিব মনোনীত করেন। পরে সেটি কাউন্সিলে অনুমোদন করিয়ে নেওয়া হয়। কিন্তু যেহেতু এখন কাউন্সিল হচ্ছে না, সেই হিসেবে চেয়ারম্যান যাঁকে মনোনীত করবেন, তিনিই আগামী কাউন্সিল হওয়া পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র