ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট সাইট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুলিশ প্লাজা মুন্সিগঞ্জের জন্য একজন সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন শুরু হয়েছে ১১ আগস্ট থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট
পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার (পুলিশ প্লাজা মুন্সিগঞ্জ)
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: মুন্সিগঞ্জের শ্রীনগর
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ট্রাস্টের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা ও যোগ্যতা
প্রার্থীর বাণিজ্যিক ভবন নির্মাণকাজে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে বাণিজ্যিক ভবনের বিভিন্ন ইলেক্ট্রো-মেকানিক্যাল সরঞ্জাম ও ব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে।
প্রার্থী ও বয়সসীমা
নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে পুরুষ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা উল্লেখ করা হয়নি।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তি মাসিক বেতনের পাশাপাশি ট্রাস্টের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি