ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই আবাসিক শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, হলটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। তদন্তের পর অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় দুজনকেই হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। পরে স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে তাদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়।
হল সংসদের জিএস জানান, বিষয়টি শুধু হল পর্যায়েই সীমাবদ্ধ থাকছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এর মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের বিষয়টিও যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রথম অভিযোগ পাওয়ার পর অভিযোগকারী শিক্ষার্থীর পক্ষে প্রশাসনের কাছে শাস্তির আবেদন করেন তিনি। পরে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর দুই শিক্ষার্থীকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- আফিফ হাসান নীরব ও আরিফুল হক শুভ। আফিফ হাসান নীরব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি গোপালগঞ্জ। অন্যদিকে আরিফুল হক শুভ একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী; তার বাড়ি নেত্রকোনা।
হল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরবর্তী শাস্তিমূলক প্রক্রিয়াও চলমান রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর