ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
৫০তম বিসিএসের ভাইভার আগে পিএসসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) আগে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ জন্য প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি গত ২৯ জুলাই প্রকাশ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তির ৫ নম্বর ক্রমিকের নির্দেশনা অনুযায়ী, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার আগে ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা সব কাগজপত্রের স্ক্যান কপি নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে হবে। এ জন্য প্রার্থীদের গুগল ফর্মের নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং সংশ্লিষ্ট ফাইল আপলোড করতে বলা হয়েছে।
পিএসসি জানিয়েছে, নির্ধারিত গুগল ফর্মে চাওয়া তথ্য সঠিকভাবে প্রদান এবং প্রয়োজনীয় ফাইল যথাযথভাবে আপলোড না করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা নাও হতে পারে।
প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্মে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
গুগল ফর্মের লিংক: https://forms.gle/VKJonfWetxMKUDAVA
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার আগে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়া বাধ্যতামূলক।
এর আগে, গত ২৩ জুলাই ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে (প্রভিশনালি) ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়