ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যে পদ্ধতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচন
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে থাকছেন।
বুধবার (১১ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে প্রার্থীর নাম লিখে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হবে।
এর আগে জাতীয় সংসনে রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় প্রতিনিধিসহ নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই করা এবং প্রত্যাহারের নির্ধারিত সময় রয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ আগস্ট। প্রত্যাহারেরও শেষ তারিখ ১৮ আগস্ট। এরপর নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বিএনপি দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং দল থেকে প্রার্থীর নাম ঘোষণা করবেন।
বিরোধী দল থেকেও একজন প্রার্থী দেওয়ার কথা জানিয়ে চিফ হুইপ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিরোধীদলীয় চিফ হুইপ, সংশ্লিষ্টরা, নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা স্পিকারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন।
ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে চিফ হুইপ বলেন, বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা তাঁদের আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নামের সামনে ভোট দিতে হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)