ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক: দেশে প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট, ভ্যাকসিনের সিড হস্তান্তর এবং মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি।
ডিএসসিসিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট
সকাল সাড়ে ৯টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৬ নম্বর ওয়ার্ডের এসটিএস থেকে গেন্ডারিয়া থানা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
প্রাণিসম্পদে দুই ভ্যাকসিনের সিড হস্তান্তর
সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় স্ট্রেইন থেকে উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোট পক্স ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদফতরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত থাকবেন।
কামরাঙ্গীরচরে মশক নিধন ও বৃক্ষরোপণ
দুপুর আড়াইটায় কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডিএসসিসির ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ