ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

উত্তরাঞ্চলকে কৃষির রাজধানী করতে চেয়েছিলাম: শফিকুর রহমান

২০২৬ আগস্ট ১০ ১৫:৩০:৫৪

উত্তরাঞ্চলকে কৃষির রাজধানী করতে চেয়েছিলাম: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে তিনি বলেছিলেন, উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুরকে কৃষির রাজধানী বানাবেন। তবে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে না পারায় বিএনপি সরকার গঠন করে নিজেদের খেয়াল-খুশিমতো দেশ পরিচালনা করছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চবিদ্যালয় মাঠে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা নাকি জামায়াত আর জাতীয় পার্টিকে ভোট দেন। সে জন্যই বর্তমান সরকারের একজন বড় নেতা বলেছেন, উত্তরাঞ্চলকে সারা জীবন পিছিয়ে পড়েই থাকতে হবে।’

জামায়াত আমির বলেন, বোনারপাড়ায় জামায়াত ও ছাত্রশিবিরের দুই নেতাকে হত্যা করা হয়েছে। তারা ভালো মানুষ ছিলেন। তারা নারীলোভী ছিলেন না, খারাপ মানুষ ছিলেন না, সন্ত্রাসীও ছিলেন না। তারপরও তাদের জীবন দিতে হয়েছে। দেশে খুনের রাজনীতি কায়েম করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ক্ষমতার লোভ ও দখলদারির কারণে দেশ ছেড়ে গেছে, খুনের ঘটনা বেড়েছে। এভাবে চলতে থাকলে তাদের রাস্তায় নামতে হবে। তাই ২০২৪ সালের মতো রাস্তায় নামার জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তারা একটি সোনার বাংলাদেশ গড়তে চান। সেখানে মা-বোনসহ সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে তিনি বলেন, চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণ ও চাঁদাবাজি বেড়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

এর আগে ডা. শফিকুর রহমান নিহত জামায়াত-শিবির নেতার কবর জিয়ারত করেন এবং নিহতের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন।

গাইবান্ধা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, সংসদ সদস্য মো. আবদুল করিম, সংসদ সদস্য মাজেদুর রহমান, সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা... বিস্তারিত