ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
এক শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পেল গোল্ডেন জিপিএ-৫
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ জন শিক্ষার্থীই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে এ ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন। ফল ঘোষণার পর আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, বরাবরের মতো ভালো ফলাফলের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের দীর্ঘদিনের সুনাম রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি তাঁদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দেওয়া হয়। এ জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেন, ‘এবার কলেজ থেকে ৪৯ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তারা সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করি।’
প্রসঙ্গত, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। গত বছর (২০২৫) এ হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এর আগের বছর (২০২৪) পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি