ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
নিজস্ব প্রতিবেদক: চলমান এইচএসসির ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং নম্বর পাঠানোর সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চালানো যাবে।
শনিবার (৮ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২২ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর পাঠানোর সময় বাড়ানো হয়েছে।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবহারিক পরীক্ষা ৯ থেকে ১৮ আগস্টের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছিল। অন্যদিকে, বাকি ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এদিকে, এইচএসসির ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পদ্ধতি নিয়ে পরীক্ষকদের জন্য বিস্তারিত নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শুক্রবার (৭ আগস্ট) বোর্ডের ওয়েবসাইটে এ-সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কোন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা কীভাবে নিতে হবে, পরীক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করতে হবে এবং নম্বর প্রদানের ক্ষেত্রে কোন বিষয়গুলো অনুসরণ করতে হবে-এসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর