ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
গণতন্ত্রকে ধ্বংস করেছে শেখ হাসিনা: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতন্ত্রের ভিত্তি দুর্বল করেছেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। তার মতে, বর্তমানে দেশে যেসব সমস্যা দেখা যাচ্ছে, সেগুলোর প্রধান কারণ হলো কার্যকর কোনো প্রতিষ্ঠান গড়ে না ওঠা।
শুক্রবার (৭ আগস্ট) সকালে টিভি এডিটরস কাউন্সিলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের সহাবস্থান সম্ভব নয়। তার ভাষ্য, দলটি সবসময় মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু বাস্তবে তার উল্টো কাজ করেছে।
তিনি আরও দাবি করেন, রাজপথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় সরকারকে হুমকি দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন-চার মাস না যেতেই আমরা রাস্তায় নেমে গেছি। সরকারকে ব্যর্থ বলে তাকে ৫ বছর যেতে দেবো না বলছি এগুলো ফ্যাসিস্টের ভাষা।’
অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকাও তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্রের অর্থ হলো বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চায়, সেভাবে দেশ পরিচালিত হওয়া। মানুষের চিন্তা-ভাবনা, মতপ্রকাশ ও চলাফেরাসহ সব ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা না থাকলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করা যাবে না।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবাই চাই চমৎকার একটি গণমাধ্যম থাকবে। আলোচনা-সমালোচনা সবই হবে। তবে টকশোতে আলোচনা শুনলে মনে হয়, সরকার চরম ব্যর্থ, দেশ ধ্বংস হয়ে গেছে। গণমাধ্যম যদি শক্ত থাকে গণতন্ত্র টেকসই হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ