ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পৃথক সড়ক দুর্ঘটনায় নি'হত ১৫
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সকালে বগুড়া ও সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ার এরুলিয়ায় বাসের চাপায় প্রাণ হারিয়েছেন ৭ জন এবং সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৮ জন। এ দুই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।
আজ ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার এরুলিয়া এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শ্রমিকদের বাজারে ঢুকে পড়ে। ওই সময় সেখানে কাজের অপেক্ষায় ছিলেন প্রায় ২৫ থেকে ৩০ জন ধানকাটার শ্রমিক।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
পুলিশ নিহত সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন গাইবান্ধার আমিরুল ইসলাম (৫০), নূর আলম (৫০), আবদুস ছামাদ ও বেলাল এবং জয়পুরহাটের তাজমুল ও ফয়জার।
অন্যদিকে সকাল ৭টা ৫ মিনিটে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় তিন বছর বয়সী শিশু ফাইজা।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী। আহতদের বেশির ভাগও ওই বাসের যাত্রী।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ