ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
শেখ হাসিনাকে ‘টুল’ হিসেবে ব্যবহার করছে ভারত: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ‘টুল’ হিসেবে ব্যবহার করছে ভারত সরকার বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে সাবেক এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট ও সার্বভৌমত্ব নষ্ট করার জন্য যে অপরাজনীতি চলছে, এতে ভারত সরকার শেখ হাসিনাকে ব্যবহার করছে এবং তিনি তাতে সহযোগিতা করছেন।’
ভারতের হাইকমিশনারের পূর্ববর্তী একটি আশ্বাসের প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা ভারত থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি নয়া দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়াকে তিনি বাংলাদেশ সরকারের বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।
শেখ হাসিনার সাম্প্রতিক লাইভে ক্রিকেটার সাকিব আল হাসানের যুক্ত থাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব আল হাসান এর আগে বিসিবিকে বারবার বোঝানোর চেষ্টা করেন যে শেখ হাসিনা তাকে জোর করেছিলেন এবং সবাই ভেবেছিল তিনি ভালো হয়ে যাবেন। কিন্তু এই ঘটনার পর তার অবস্থান সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে।’
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলের যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ।
লিখিত বক্তব্যে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে দিল্লির মাটিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের গণআকাঙ্ক্ষা ও জাতীয় মর্যাদার প্রতি চরম অবমাননা করেছে। একই সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
এনসিপি আরও দাবি করে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার কার্যকর করতে দৃশ্যমান পদক্ষেপ নিতে না পারায় বাংলাদেশ সরকারেরও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত