ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
জুলাইয়ের সাফল্যের দায়িত্ব আমাদের: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হলো ‘সবার আগে বাংলাদেশ’। তিনি বলেন, বাংলাদেশ আর কখনো ‘ক্লায়েন্ট স্টেট’ (নতজানু রাষ্ট্র) পর্যায়ে ফিরে যাবে না এবং সেই অবস্থান ধরে রাখা সরকারের জন্য একটি বড় দায়িত্ব।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, ‘জুলাই সংগ্রামের যে সাফল্য, সেই সাফল্যের একটি ভার আমাদের ওপর আছে এবং সেটা আমাদের বহন করতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে কথা আজ বললেন, ওই যে ক্লায়েন্ট স্টেট, ওই অবস্থায় যেন আমরা কখনো ফিরে না যাই। আর এ জন্য আমরা ফ্রন্টলাইনার। জুলাইয়ের যে কাজ (উদ্দেশ্য), সেটা আগামী দিনগুলোতে এগিয়ে নেওয়ার যে দায়িত্ব আমাদের, সেটা আপনারা কেউ ভুলবেন না; প্রতিনিয়ত মনে রাখবেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাকে যখন প্রফেসর ইউনূস বললেন, তার সরকারে যোগ দিতে, আমি যোগ দেওয়ার দিন তার সঙ্গে দেখা করিনি। আমি গিয়েছি হাসপাতালে এই আহতদের দেখতে। ফিরে এসে তাঁকে বলেছি, স্যার, আমরা যেন কখনো না ভুলে যাই যে আমরা কী অবস্থায়, তাঁদের রক্তের ওপর হেঁটে এসে এখানে বসেছি।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে আমাকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল। সেই বাংলাদেশ আবার আসছে দেখে আমরা খুব আনন্দিত। যখন এই কথাগুলো আমরা শুনি, তখন আসলে বুঝতে পারি যে, আজ আমাদের প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনে বলেছিলেন, “জুলাই আন্দোলনের একটি বড় বিষয় হচ্ছে, আমরা বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চাই না।” তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, সেটি সেই একই কথার প্রতিধ্বনি।’
ড. খলিলুর রহমান বলেন, ‘আমাদের এই ছেলেমেয়েগুলো, দুরন্ত ছেলেমেয়েগুলো, প্রবল এক লড়াইয়ে একটি ভয়াবহ দানবের হাত থেকে দেশটাকে ছিনিয়ে এনেছে। এনে আমাদের হাতে দিয়েছে। এই দেশটাকে যেন আমরা আমাদের মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, কাজ দিয়ে, ডেডিকেশন দিয়ে, মেধা দিয়ে এবং প্রজ্ঞা দিয়ে আগলে রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। এ বিষয়ে আমাদের ফরেন সার্ভিসের যে দায়িত্ব, সেটা আমরা কখনো ভুলবো না। আপনারা প্রতিটি মুহূর্তে এ কথাটি মনে রাখবেন, শহীদরা আমাদের হাতে একটি বড় দায়িত্বভার দিয়ে গেছেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো