ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
গণভোটের দাবি ছাড়তে আমাদেরকে লোভ দেখানো হয়েছে: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের দাবি থেকে সরে আসতে তাঁদের লোভ দেখানো হয়েছে এবং বিভিন্নভাবে চাপও দেওয়া হচ্ছে। তবে কোনো চাপ বা প্রলোভনই জনগণের গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে তাঁদের একচুলও সরাতে পারবে না।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের দাবি থেকে সরে আসতে আমাদেরকে লোভ দেখানো হয়েছে, চাপও দেওয়া হচ্ছে। কিন্তু কোনো লোভ কিংবা চাপ আমাদেরকে জনগণের গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরাতে পারবে না। প্রয়োজনে জীবন যাবে, তবুও জনগণের সঙ্গে সরকারের মতো বিশ্বাসঘাতকতা করতে পারব না, করবও না।’
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে সংস্কারের পক্ষে দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতা গ্রহণের দিনেই বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রীসহ দলের সব সংসদ সদস্য জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর অভিযোগ, তাঁরা গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। এর মাধ্যমে তাঁরা শুধু জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতাই করেননি, ধোঁকাবাজিও করেছেন।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই আন্দোলনের নেতৃত্বের কৃতিত্ব তরুণ প্রজন্মের। দেশবাসীর জীবন ও রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে। তাই একক কোনো ব্যক্তি বা দল যদি এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হওয়ার দাবি করে, জাতি তা গ্রহণ করবে না; বরং ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের বিভাজন তাঁরা চান না এবং তাঁদের নিয়ে রাজনীতি করাও সমর্থন করেন না। এখনো অনেক জুলাই যোদ্ধা হাসপাতালে ও নিজ নিজ ঘরে কষ্টে দিন কাটাচ্ছেন। অথচ সরকার তাঁদের প্রতি প্রয়োজনীয় নজর দিচ্ছে না। শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া এবং আহতদের পুনর্বাসন করা রাষ্ট্রের কর্তব্য হলেও সরকার সেই দায়িত্ব পালন না করে ভিন্ন পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সরকার প্রশ্ন তুলছে, মাত্র পাঁচ মাসে বিরোধী দল এত সক্রিয় হয়ে উঠেছে কেন। পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, ‘মাত্র পাঁচ মাসে আপনারা এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? কেন ফ্যাসিবাদের ফটোকপি হিসেবে আবির্ভূত হলেন?’ তাঁর ভাষ্য, এ কারণেই আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে।
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম হবে আপসহীন, তীব্র এবং বিজয় অর্জনের লক্ষ্যে পরিচালিত। জনগণের অধিকার হরণ করা হলে তাঁরা ‘অগ্নিগিরি হয়ে’ জ্বলে উঠবেন বলেও মন্তব্য করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত উল্লাহ টুটুল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম এবং বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি, হাফেজ রাশেদুল ইসলাম এমপিসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো