ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রয়োজনে আবারও রাজপথে নামব: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নিজেদের মধ্যে মতপার্থক্য ও বিরোধ থাকতে পারে। তবে শেখ হাসিনার প্রসঙ্গে ‘জুলাইয়ের চেতনা’ ধরে রাখার কথা উল্লেখ করে তিনি বলেছেন, প্রয়োজন হলে আবারও রাজপথে নামবেন, তিনিও সেই আন্দোলনে অংশ নেবেন।
বুধবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল এ বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। তবে স্বাধীন বাংলাদেশে জনতার রুদ্ররোষে দলটি অন্তত দুইবার সমূলে উৎখাত হয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কেন এমন হয়েছে।
তিনি বলেন, এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগের খুঁজে বের করা প্রয়োজন। তবে তার ধারণা, দলটি তা করবে না। তার ভাষ্য, দলটির ‘ডিএনএ’-তে আত্মসমালোচনা বা অনুশোচনার কোনো স্থান নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ‘৩২ নম্বরকে বাংলাদেশ, শেখ পরিবারকে বাংলাদেশের মালিক এবং মুক্তিযুদ্ধকে ভিন্নমত দমনের লাইসেন্স’ হিসেবে মনে করে। এই মানসিকতাই দলটিকে জুলুম ও দমন-পীড়ন চালাতে সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোরও ভুল ও সীমাবদ্ধতা রয়েছে। তবে আওয়ামী লীগের মতো সীমাহীন অনাচার করার আত্মবিশ্বাস, ক্ষমতার মালিকানাবোধ ও স্পর্ধা অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে তিনি দেখেননি।
শেখ হাসিনার ফেরার ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উৎফুল্ল হতে পারেন, এতে তার আপত্তি নেই। তবে তিনি দাবি করেন, আওয়ামী লীগ ফিরবে না। একই সঙ্গে হাজারো মানুষকে হত্যা এবং আরও বহু মানুষকে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়ার বিচার না হলে প্রয়োজন হলে আবারও রাজপথে নামবেন বলেও জানান তিনি।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। মৃত্যুভয় জয় করেই তারা বেঁচে আছেন। আল্লাহ যেদিন চাইবেন সেদিন চলে যাবেন, তবে যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশের শিশু ও তরুণদের বুকে গুলি চালানোর অভিযোগে অভিযুক্তদের ভয় করবেন না এবং ক্ষমাও করবেন না। তিনি আরও বলেন, ‘জুলাই আমাদের পুনর্জন্মের নাম। নিজেদের মধ্যে ঝগড়া হবে, বিরোধ হবে। কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আমরা জুলাই হয়েই বাঁচব চিরদিন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি