ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। তবে একটি মহলের কারণে সেই প্রত্যাশা দুই বছর পরও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করে তিনি শহীদদের রক্তঋণ পরিশোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবাণীতে তিনি এসব কথা বলেন।
শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ঐতিহাসিক ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবময় ও অবিস্মরণীয় অধ্যায়। শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন একপর্যায়ে শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং দীর্ঘ সাড়ে ১৬ বছরের একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটে।
বিরোধীদলীয় নেতা বলেন, আন্দোলন দমাতে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হন। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহীদকে জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আহত, পঙ্গুত্ব বরণকারী, শহীদ পরিবারের সদস্য এবং নির্যাতিত সবার প্রতি জাতি কৃতজ্ঞ থাকবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, শহীদদের রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়, সে জন্য জাতিকে শপথ নিতে হবে। একটি মানবিক, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)