×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

অভিজ্ঞতা ছাড়াই আকিজ টোব্যাকোতে চাকরির সুযোগ

২০২৬ আগস্ট ০৪ ১০:০৮:৩০

অভিজ্ঞতা ছাড়াই আকিজ টোব্যাকোতে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টেন্ট-ডিপো পদে জনবল নিয়োগ দেবে। সোমবার (৩ আগস্ট) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রিধারীরা এ পদে আবেদন করতে পারবেন। নগদ অর্থ ও ব্যাংকিং ব্যবস্থাপনা, স্টক ও স্টোর ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন এবং এইচআর ও বিক্রয়–সংক্রান্ত সফটওয়্যার ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। তবে এ পদে আবেদন করতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

এটি ফুলটাইম চাকরি। নারী ও পুরুষ—উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৯ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অবিবাহিতদের জন্য আবাসন, মোবাইল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস এবং চিকিৎসা সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় তথ্য জেনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৮ আগস্ট ২০২৬।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত