ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
১০ গুলিতে প্রাণ গেল ব্রাজিলের ফুটবলারের
স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের সাঁও পাওলো অঙ্গরাজ্যের নিজ শহরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপে দিয়োগো। মাত্র ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিলিয়ান ফুটবলের তৃতীয় বিভাগ ‘সেরি সি’র ক্লাব সাঁও বের্নার্দো এফসির হয়ে খেলতেন। ‘ফাভেলা’ নামে পরিচিত এই ফুটবলার সাঁও বের্নার্দোতে যোগ দেওয়ার আগে ব্রাজিলের অন্যতম শীর্ষ ক্লাব ক্রুজেইরো ও বোতাফোগোর একাডেমিতে বেড়ে ওঠেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ছুটিতে নিজ শহর রিবেইরাও প্রেতোতে ফেরার পর মঙ্গলবার রাস্তায় বন্দুকধারীর গুলিতে নিহত হন ফিলিপে দিয়োগো। হামলাকারীর ছোড়া ১০টি গুলি তার শরীরে লাগে। পরে তাকে সিমিওনি ইমার্জেন্সি কেয়ার ইউনিটে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।
ঘটনার পর সাঁও বের্নার্দো ফুটবল ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে। ক্লাবটি লিখেছে, ‘আমাদের অ্যাথলেট ফিলিপে দিয়োগো বের্নার্দেস ফেরেইরার (ফিলিপে দিয়োগো) প্রয়াণের খবরে সাঁও বের্নার্দো ফুটবল ক্লাব গভীরভাবে শোকাহত। শোকের এই কঠিন মুহূর্তে ঈশ্বর তার পরিবারকে সহিষ্ণুতা দান করুন।’
দিয়োগোর নিজ এলাকার দল ‘ভিলা ভার্জিনিয়া’ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তাদের ভাষ্য, ‘তার চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করেছে, যা তাকে চেনা এবং মাঠে তার প্রতিভার প্রশংসা করা প্রত্যেকের হৃদয় ছুঁয়ে গেছে। এই বিষাদের মুহূর্তে আমাদের চিন্তাজুড়ে রয়েছেন ফাভেলার পরিবার, তার ঘনিষ্ঠ বন্ধু এবং তার অসংখ্য ভক্ত।’
গত বছর সাঁও বের্নার্দোতে যোগ দেওয়ার পরই প্রথম মৌসুমে ক্লাবটিকে প্রমোশন পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফিলিপে দিয়োগো। ক্লাবটির জার্সিতে তিনি মোট ১৮টি ম্যাচ খেলেন এবং ৪টি গোল করেন। এর মধ্যে চলতি মৌসুমে মাঠে নেমেছেন ৫টি ম্যাচে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত