ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব আল হাসান
ডুয়া ডেস্ক : গত বছরের ৫ আগস্টের পর থেকেই দেশছাড়া বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলে খেলতে আসেননি এই অলরাউন্ডর। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই দলে। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সংশ্লিষ্ট ক্লাবের কর্মকর্তাদের তিনি মৌখিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো আবেদন করেননি।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, সাকিবের হঠাৎ এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে। তার না খেলার কারণ এখনো স্পষ্ট নয়, তবে এটি ডিপিএলে রূপগঞ্জের পরিকল্পনায় বড় ধাক্কা হতে পারে।
প্রসঙ্গত, দুই দিনব্যাপী দলবদলের প্রথম দিনেই অনলাইনের মাধ্যমে রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সরাসরি উপস্থিত না হয়ে অনলাইনে নাম নিবন্ধন করেন তিনি। তবে চুক্তির খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা শুরু হয়—আসলেই কি এবার ডিপিএলে দেখা যাবে সাকিবকে?
মাত্র একদিনের মাথায় পাওয়া গেল এ প্রশ্নের উত্তর। আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে লিজেন্ডস অব রূপগঞ্জ জানিয়েছে, সাকিব তাদের সঙ্গে থাকছেন না। যদিও এখনো পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে সিসিডিএমকে নিজের সিদ্ধান্ত জানাননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?