ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজায় নতুন সিনেমা নিয়ে নিশো-তমার চমক
বিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশো ও তমা মির্জার জুটি ইতোমধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র সাফল্যের পর এবার তৃতীয়বারের মতো একসঙ্গে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তারা। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ২০২৬ সালের দুর্গাপূজায় মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাওয়া একটি নতুন সিনেমায় আবারও জুটি বাঁধছেন এই দুই তারকা।
ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এটি হবে তাঁর নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
আফরান নিশো ও তমা মির্জা প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায়। প্রথম সিনেমাতেই দর্শকদের প্রশংসা কুড়ায় এই জুটি।
এরপর ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’। দ্বিতীয়বারও নিশো-তমার পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি বক্স অফিসেও সিনেমাটি ইতিবাচক সাড়া পায়।
জানা গেছে, নিজের স্বতন্ত্র গল্প বলার ধারা বজায় রেখেই ভিন্ন স্বাদের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভিকি জাহেদ। প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতা পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দুর্গাপূজার দর্শকদের লক্ষ্য করেই ছবিটির প্রস্তুতি এগিয়ে চলছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, নিশো-তমা জুটির আগের দুটি সিনেমার মতো এবারও প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে আলফা আই। ফলে সফল এই জুটির নতুন সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি।
এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী দুর্গাপূজায় ভিকি জাহেদের পরিচালনায় আফরান নিশো ও তমা মির্জা নতুন চমক নিয়ে বড় পর্দায় হাজির হবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)