×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তেলের দাম কমেছে

২০২৬ জুলাই ৩১ ১০:৪৩:৫৬

তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে শুক্রবার অপরিশোধিত তেলের দামে সামান্য পতন দেখা গেলেও পুরো জুলাই মাসজুড়ে ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে মাস শেষে তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি না হলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে অপরিশোধিত তেলের সরবরাহ বেড়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে সাময়িকভাবে দামের ওপর চাপ তৈরি হয়েছে।

গ্রিনিচ মান সময় সকাল ২টা ১৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়।

তবে দিনের এই মূল্যহ্রাস সত্ত্বেও মাসিক হিসাব বলছে, জুলাইজুড়ে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ার পথে রয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বল্পমেয়াদি দামের ওঠানামা অব্যাহত থাকলেও মাসিক প্রবণতা এখনও ঊর্ধ্বমুখী রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত