ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
এনসিপির প্রতিবাদ সমাবেশে উপস্থিত মাত্র সাতজন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাত্র সাতজন নেতাকর্মীকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলীয় কর্মসূচির কোনো ব্যানারও ছিল না।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গা জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এনসিপির চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, “হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই। একই সঙ্গে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। জড়িতদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে যেসব কর্মকাণ্ড দেখে এসেছি, সেই ফ্যাসিস্টদের মতো প্রতিরূপ দেখতে পাচ্ছি বর্তমান সরকারের কাছে। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই।”
মাত্র সাতজন নেতাকর্মী নিয়ে প্রতিবাদ সমাবেশ করার বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেন বলেন, “হবিগঞ্জের মতো ঘটনা যেন দেশের অন্য কোথাও না ঘটে। তাই আমরা কমসংখ্যক নেতাকর্মী নিয়ে এই প্রতিবাদ সমাবেশ করছি।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলী রুশদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্য সচিব ইয়াছিন আলী এবং ছাত্রশক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু