ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্যপদ ঘিরে তৈরি হওয়া আইনি ও রাজনৈতিক জটিলতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলেছে, জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স না পাওয়া পর্যন্ত এ বিষয়ে তাদের সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই।
মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ কথা জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে তার সংসদ সদস্যপদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য দলটির পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনে পৃথক চিঠি পাঠানো হয়।
এ প্রসঙ্গে আইনি প্রক্র্যা ব্যাখ্যা করে সিইসি বলেন, ‘জাতীয় সংসদ সদস্যপদ (বিরোধ নিষ্পত্তি) আইন, ১৯৮০’ অনুযায়ী এ ধরনের বিরোধের ক্ষেত্রে বিষয়টি প্রথমে স্পিকারের মাধ্যমে উত্থাপিত হতে হয়। স্পিকার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে রেফারেন্স পাঠালে কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনে আইন অনুযায়ী শুনানির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে।
তিনি আরও জানান, সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক হলেও সেখানে সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যের বিষয়টি আলোচনায় ওঠেনি।
সিইসি বলেন, স্পিকারের কার্যালয় থেকে লিখিত ও প্রথাগত নির্দেশনা পাওয়ার পরই নির্বাচন কমিশন সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক