ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিনা খরচে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
পার্থ হক: অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের জেনারেল স্যার জন মোনাশের নামানুসারে প্রতিষ্ঠিত এ পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আবাসন ব্যয়, টিউশন ফির সম্পূর্ণ খরচ, বই ও কোর্স উপকরণের ব্যয় বহন করবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে এবং মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বা পিএইচডি স্নাতকোত্তর প্রোগ্রামের অফার লেটার থাকতে হবে। পাশাপাশি গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতার সনদ জমা দিতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হবে এবং মোনাশ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শর্তও পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের জন্য আবেদনকারীর পাসপোর্ট, ছবি, একাডেমিক পেপারস, মোটিভেশন লেটার, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স লেটার, সিভি এবং আইইএলটিএস একাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর জমা দিতে হবে।
বৃত্তির সুযোগ-সুবিধা
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের আবাসন ব্যয় ও রিলোকেশন ভাতা, টিউশন ফির সম্পূর্ণ খরচ, লিভিং অ্যালাউন্স, বই ও কোর্স উপকরণের ব্যয় এবং স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্যবিমা ভাতা প্রদান করবে বিশ্ববিদ্যালয়।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহীরাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক