ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্রপতি নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি
নিজস্ব প্রতিবেদক: নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি আইন অনুযায়ী এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব এবং এ বিষয়ে ১৯৯১ সালের আইন অনুসারেই কমিশনের কার্যক্রম চলমান রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, ‘আমাদের নতুন রাষ্ট্রপতির নির্বাচন করতে হবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্রপতি নির্বাচনের যে দায়িত্ব, এটা পালন করার জন্য ৯১ সালের একটা আইন আছে। আইন অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান।’
সিইসি জানান, আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের আগে স্পিকারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করতে হয়। তিনি বলেন, ‘আইনে বলা আছে, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করার জন্য স্পিকারের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে। নির্বাচন হলে যদি প্রতিযোগিতামূলক হয়, তাহলে একধরনের ব্যবস্থা আর যদি প্রতিযোগিতা না থাকে সিঙ্গেল ক্যান্ডিডেট হয়, এটা আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা। এসব বিষয়গুলোর বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয়নি, আপনারা তা যথাসময়ে জানতে পারবেন।’
দিনক্ষণ নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। এটা আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। এখন আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে প্রসিডিউরাল বিষয়গুলো নিয়ে, বিস্তারিত আলোচনা হয়েছে। এটা প্রাথমিক আলোচনার জন্য। আমরা কোনো সম্ভাব্য ডেট ঠিক করিনি। এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরেই আমাদের আলোচনাটা হয়েছে। এখন আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে। আপনারা জানেন, সিইসি নির্বাচন কমিশনারের রিটার্নিং অফিসার বা নির্বাচনি কর্মকর্তা হিসেবে কাজ করেন।’
তিনি আরও বলেন, ‘যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তো ইলেকশনের দরকারই নেই। সেটা দেখা যাবে, তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত গেজেট আকারে প্রকাশ করব। আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওভাবে ঠিক করিনি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক