ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি দর্শন বিভাগের অ্যালামনাইদের বর্ষা উৎসব- ২০২৬ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) উদ্যোগে নারায়ণগঞ্জে সুবর্ণ গ্রাম রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ষা উৎসব। বিভিন্ন ব্যাচের প্রায় ২৫০ জন প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত এক পুনর্মিলনীতে।
শুক্রবার (২৪ জুলাই) নরসিংদীর সুবর্ণ গ্রাম রিসোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) আয়োজিত বর্ষা উৎসবে বিভাগের বিভিন্ন সময়ের প্রায় ২৫০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বাসযোগে অংশগ্রহণকারীরা উৎসবস্থলের উদ্দেশে যাত্রা করেন। দিনব্যাপী অনুষ্ঠানে তাদের জন্য সকালের নাশতা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়।
উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল র্যাফেল ড্র, হাঁড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার, সাংস্কৃতিক পরিবেশনা এবং নবীন-প্রবীণ অ্যালামনাইদের অংশগ্রহণে স্মৃতিচারণ পর্ব। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে পুরোনো দিনের স্মৃতি ভাগাভাগি করেন এবং পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ডুপডার সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী এবং সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী উপস্থিত ছিলেন। তারা অ্যালামনাইদের আন্তরিক অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক আব্দুল কাদের তালুকদার।
বর্ষার মনোরম পরিবেশে দিনব্যাপী এই আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয় এবং আন্তরিকতার আবহে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)