ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
তাজউদ্দীন আহমদ অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০২১ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় বিভাগের শিক্ষার্থী রাবেয়া আক্তার সাথীকে ‘তাজউদ্দীন আহমদ স্বর্ণপদক’ প্রদান করা হয়েছে। এছাড়া, একই বিভাগের আরও দুই শিক্ষার্থীকে ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ শিক্ষার্থীকে ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড পুরস্কার’ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের দাতা শারমিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মেহেদী হাসান খান।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী ‘তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা’ প্রদান করেন। স্বাগত বক্তব্য দেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বৃত্তি ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও বিকাশে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য তিনি দাতা শারমিন আহমদকে আন্তরিক ধন্যবাদ জানান।
তাজউদ্দীন আহমদ স্বর্ণপদক পেয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী রাবেয়া আক্তার সাথী।
তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেয়েছেন একই বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মুমতাহানা হাবীব এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আরুশা বিনতে আমির।
এছাড়া তাজউদ্দীন আহমদ রচনা প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মো. আব্দুস সামাদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মো. তকী ইয়াসির ইউশা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হৃদয় আহমেদ স্বাধীন, ইংরেজি বিভাগের কামাল উদ্দিন এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের মুহাম্মদ রায়হান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল