ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের সেরা ফুটবলার মেসি
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। যদিও ফিফার গোল্ডেন বলের দৌড়ে লিওনেল মেসিকে এগিয়ে রাখা হয়েছিল, শেষ পর্যন্ত ব্যক্তিগত সেরার পুরস্কার ওঠে স্পেন অধিনায়ক রদ্রির হাতে। সেই সিদ্ধান্ত ঘিরে ফুটবল অঙ্গনে আলোচনা-সমালোচনাও কম হয়নি।
এরই মধ্যে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের বাইরে গিয়ে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস) ২০২৬ বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নাম।
সংস্থাটি জানিয়েছে, তাদের নিজস্ব পারফরম্যান্স ইনডেক্সের ভিত্তিতেই এ মূল্যায়ন করা হয়েছে। আধুনিক ডেটাভিত্তিক এই পদ্ধতিতে টুর্নামেন্টজুড়ে একজন খেলোয়াড়ের গোল, অ্যাসিস্ট, প্রতিটি ম্যাচের রেটিং এবং নকআউট পর্বে প্রভাব নির্দিষ্ট সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করা হয়।
আইএফএফএইচএসের কারিগরি প্যানেল ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানানো হয়েছে।
নিজেদের মূল্যায়নের পক্ষে পরিসংখ্যানও প্রকাশ করেছে সংস্থাটি। পুরো টুর্নামেন্টে আটটি ম্যাচ খেলে আটটি গোল করেন মেসি। পাশাপাশি চারটি গোলে সহায়তা (অ্যাসিস্ট) করেন তিনি। আসরজুড়ে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩।
আইএফএফএইচএসের মূল্যায়নে নকআউট পর্বের পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্থাটির মতে, বিদায়ের ঝুঁকিতে থাকা ম্যাচগুলোতে দলকে এগিয়ে নেওয়ার সামর্থ্যই একজন ফুটবলারের প্রকৃত গুরুত্ব তুলে ধরে। সেই বিবেচনায় নকআউট পর্বে আর্জেন্টিনার অগ্রযাত্রায় মেসির অবদান ছিল অবিসংবাদিত।
আইএফএফএইচএস আরও স্পষ্ট করেছে, কোনো ব্যক্তিগত পরিচিতি বা আবেগের ভিত্তিতে নয়; বরং শতভাগ তথ্য-উপাত্ত এবং পারফরম্যান্সের পরিসংখ্যান বিশ্লেষণ করেই লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার